শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

ভুটানকে হারিয়ে ১৪ বছর পর সাফের সেমিতে বাংলাদেশ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

ক্রীড়া ডেস্ক: ভূটানকে হারিয়ে দীর্ঘ ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

আজ ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভূটানকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট পায় বাংলাদেশ। আসরে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিতে পা রাখলো বাংলাদেশ। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন লেবানন।

‘এ’ গ্রুপ থেকে কুয়েত চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হয় স্বাগতিক ভারত। আগামী ১ জুলাই প্রথম সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন দ্বিতীয় সেমিতে লড়বে ভারত ও লেবানন।

ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভূটানের বিপক্ষে ম্যাচের ১২ মিনিটেই গোল হজম করে বাংলাদেশ। ভূটানের পক্ষে গোল করেন সেন্দা দর্জি। তবে ২১ মিনিটে মোরসালিনের গোলে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ।

এরপর ৩১ মিনিটে ফুনস্তো জিগমের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৬ মিনিটে রাকিব হোসেনের গোলে ব্যবধান ৩-১ করে ফেলে বাংলাদেশ। এই ব্যবধানেই ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ঐ স্কোরলাইনেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সর্বশেষ ২০০৯ সালে সেমিতে খেলেছিলো বাংলাদেশ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com