শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক বোন।

মঙ্গলবার (২৭ জুন) ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাইনুল জাকির এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৬ জুন) বিকেলে ওই ইউনিয়নের মৈশাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো, ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের ময়না মিয়ার মেজো মেয়ে তায়িবা বেগম (৬) ও ছোট মেয়ে তানজিনা (৪)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বড় মেয়ে তাফশিয়া বেগম (৯)।

পুলিশ ও স্বজনদের কাছ থেকে জানা যায়, সোমবার মৈশাপুর গ্রামের ময়নার তিন মেয়ে দুপুরের খাবার খেয়ে একসঙ্গে ঘর থেকে খেলার উদ্দেশ্যে বের হয়। পরে তাদের এক দাদা পাশের ডোবার পাড়ে তাদের তিনজনের কাপড় দেখতে পান। এ সময় কাপড় দেখে মানুষ না পেয়ে পানির দিকে তাকালে পানি থেকে বুদবুদ উঠতে দেখেন। পরে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিয়ে তিনজনকে উদ্ধার করা হয়। এ সময় ছাতক কৈতক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তায়িবা ও তানজিনার মৃত্যু হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাইনুল জাকির জানান, সোমবার বিকেলে তিন বোন খেলতে গিয়ে কোনো একসময় হয়তো পানিতে পড়ে যায়। পরে তাদের এক আত্মীয় ডোবার পাশে তাদের কাপড় দেখতে পেয়ে সন্দেহ হয়। এ সময় উনি খোঁজ না পেয়ে চিল্লাচিল্লি করতে থাকেন ও পানিতে সন্দেহ হলে সেখান থেকে তাদের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বড় মেয়ে হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com