শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

ইকুয়েডরে নাইট ক্লাবের বাইরে সংঘর্ষ, নিহত ৮

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরে একটি নাইট ক্লাবের বাইরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এর ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২৬ জুন) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (২৫ জুন) দেশটির উপকূলীয় শহর লা কনকর্ডিয়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাদক কারবারিদের দুটি গ্রুপের লোকজনের মধ্যে গোলাগুলি হয়। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

মাদক কারবারকে ঘিরে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘাত সম্প্রতি দেশটিতে বেশ বেড়ে গেছে ।

গত সোমবার ইকুয়েডরের বন্দরনগরী গুয়াইয়াকুইলে গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছিলেন।

এর আগে, গত ৪ জুন শহরটির একটি বাড়িতে হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।

উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি কোকেন উৎপাদন হয় কলম্বিয়া ও পেরুতে। এর মাঝামাঝি স্থানে অবস্থিত ইকুয়েডর। দেশটিতে চলতি বছর এখন পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে ১০০ টন মাদক জব্দ করা হয়েছে। ২০২১ সালে দেশটিতে রেকর্ড ২১০ টন মাদক জব্দ করা হয়।

সূত্র : এএফপি

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com