শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। আহতরা হলেন- ধ্বজনগর গ্রামের আজম আলী ভূঁইয়া (৫৫) ও ইকবাল ভূঁইয়া (৪৫)।

মঙ্গলবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ বলেন, সকালে ওই ২ কৃষক সীমান্তের সীমারেখার পাশে গরু চড়াচ্ছিলেন। এ সময় আচমকা বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তারা গুলিবিদ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে তাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুলিবিদ্ধ ২ কৃষক এখন আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপর বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। বিকেলে এ বিষয়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।’

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com