শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

বিশ্বজুড়ে করোনায় আরও ১৩৬ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৩৭ জন। সুস্থ হয়েছেন ২৭ হাজার ৬৯৫ জন।

শনিবার (৩ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৬২ জনের এবং আক্রান্ত হয়েছে ৩ হাজার ২০৪ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৭২৪ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৫ জন এবং মারা গেছেন ৭ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৯৪ জন এবং মারা গেছেন ২৬ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১৭৮ জন এবং মারা গেছেন ৫ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪২ জন এবং মারা গেছেন ১০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯৮ লাখ ১১ হাজার ৩২ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৫ হাজার ৯২৬ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ২১ লাখ ৫১ হাজার ৭৮৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com