শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

সুন্দর নির্বাচনের জন্য মার্কিন ভিসা নীতি : স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩

ঢাকা : কোনো একটি দলকে উদ্দেশ্য করে নয়, সুন্দর নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (৩১ মে) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগ সব সময় সুষ্ঠু নির্বাচন চায় এবং সামনেও তাই করবে। বন্দুকের নল দিয়ে এ দেশে কোনো নির্বাচন হবে না।

তিনি বলেন, নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রে নিজস্ব বিষয়। এ নিয়ে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া নেই। সরকার সুষ্ঠু নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ।

রাষ্ট্রদূতদের বিশেষ নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব দূতাবাসকে একই নিরাপত্তা দেওয়া হবে। কেউ বাড়তি নিরাপত্তা চাইলে অর্থের বিনিময়ে নিতে হবে। সব বিদেশি নাগরিক যেন নিরাপদে নিশ্চিন্ত থাকে, সরকার সে বিষয়ে সচেতন।

আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। কোনো পেশি শক্তিকেও বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়। এদিকে, বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com