শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩

ঢাকা : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী, স্ত্রী, সন্তানসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে ৯টায় উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর পশ্চিমপাড়া গ্রামের সেলিম মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, কামরুজ্জামানুজ্জামান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে ফাহিমা আক্তার (১৮) ও শিশু সন্তান ফারিয়া (১৩)।

আহতদের স্বজন ও চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার রাতে আহত কামরুজ্জামানের স্ত্রী রহিমা বেগম রাতে রান্না করার জন্য ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে কামরুজ্জামান, তার স্ত্রী রহিমা বেগম, মেয়ে ফাহিমা আক্তার ও শিশু সন্তান ফারিয়ার শরীর ঝলসে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে যান।

এদিকে অবস্থা গুরুত্ব দেখে হাসপাতালের চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকায় রেফার করেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com