শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

আত্মসমর্পণ করছেন ৩২৩ চরমপন্থী, ২১৯ অস্ত্র জমা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩

ঢাকা : সিরাজগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র সমর্পণ করে আত্মসমর্পণ করছেন ৩২৩ জন চরমপন্থী। জমা দেওয়া হচ্ছে ২১৯টি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র।

রবিবার (২১ মে) বেলা সাড়ে এগারটায় জেলার সলঙ্গায় র্যা ব-১২ সদরদপ্তরে এই আত্মসমর্পণ অনুষ্ঠিত হবে।

আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন, র্যা ব প্রধান খুরশিদ হাসান ও র্যা ব ১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মারুফ হাসানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা।

র্যা ব-১২ অধিনায়ক, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মারুফ হাসান জানান, স্বাভাবিক জীবনে ফিরতে সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ি, টাঙ্গাইল, বগুড়া ও মেহেরপুর জেলার এলএম লাল পতাকা বাহিনীর ২৯৪ জন, জনযুদ্ধ সংগঠনের ৮ জন এবং সর্বহারা পার্টির ২১ জন সদস্যসহ মোট ৩২৩ জন চরমপন্থী ২১৯টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নিকট আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণকারিদের নানাভাবে পুনর্বাসিত করা হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com