শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

পড়ে থাকা আইনের খসড়া দ্রুত মন্ত্রিসভায় তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

ঢাকা : নীতিগত অনুমোদনের পর পড়ে থাকা আইনগুলো দ্রুত মন্ত্রিসভার বৈঠকে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৮ মে) নিজ কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফি করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, বৈঠকে গত তিন মাসের মন্ত্রিসভার সিদ্ধান্তের রিপোর্ট উপস্থাপন করেছি। এতে দেখা গেছে, কয়েকটা মন্ত্রণালয়ের কিছু আইন নীতিগত অনুমোদন করা ছিল। কিন্তু সেগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য আসেনি। সেগুলো দ্রুত উপস্থাপন করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

মাহবুব হোসেন বলেন, বর্তমান সংসদের পঞ্চম বছর চলছে। যেসব সিদ্ধান্ত এই মন্ত্রিসভা থেকে নেওয়া হয়েছে, সেগুলো এই সরকার থাকা অবস্থায় সংসদে উপস্থাপন করতে হবে। এরপর সেগুলো সংসদে পাস হলে হবে, না হলে না হবে। কিন্তু সেগুলো সংসদে উপস্থাপন করা দরকার।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com