শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

একসঙ্গে নেই শাকিব-বুবলী, হয়েছে বিচ্ছেদও!

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনাম বুবলী দুজনই অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন। যদিও বিয়ে সংক্রান্ত বিষয়ে অন্য কোন তথ্য দেননি তারা।

শাকিব খান দুদিন আগে তার প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেদিনই শবনাম বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ফলশ্রুতিতে দীর্ঘদিনের গুঞ্জন স্বীকার করে নিয়েছেন এই দম্পতি; এমন ধারণা নেটিজনদের একাংশের।

শাকিব খান ও শবনাম বুবলীর একাধিক সূত্র এই খবর প্রকাশ্যে আসার পর দাবি করছে, সন্তানের কথা স্বীকার করলেও এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব-বুবলী। ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুটের আগেই এই দম্পতির ‘বিচ্ছেদ’ হয়েছে বলে দাবি সূত্রগুলোর।

যদিও এই প্রসঙ্গে সূত্রের করা দাবির প্রমাণ পাননি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাকিব খান ও শবনাম বুবলীর মন্তব্যও গ্রহণ করতে পারেনি।

এর আগে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব অপুর সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে জয় মায়ের সঙ্গে থাকে। পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com