শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

নতুন ফিচার আনলো টুইটার

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

অনলাইন ডেস্ক: মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যবহারকারীদের নতুন ফিচার এনেছে। এখন থেকে ব্যবহারকারীরা টুইটারের স্পেসে কথোপকথনের জন্য দুটি কো-হোস্ট যোগ করতে পারবেন। সম্প্রতি একটি টুইটে স্পেস টিমের নতুন ফিচার আনার কথা জানিয়েছে টুইটার।

নতুন ফিচারটি ব্যবহারকারীদের জন্য রীতিমতো চমক নিয়ে এসেছে। ফলে কো-হোস্টরা সহজেই অনুরোধ পরিচালনা করতে পারবেন। এ ছাড়া বক্তাদের আমন্ত্রণ জানাতে, অংশগ্রহণকারীদের সরিয়ে দিতে এমনকি টুইট পিন করতেও পারবেন। ফলে আগের চেয়ে টুইটার স্পেস এখন আরও সমৃদ্ধ হয়েছে।

এক নজরে নতুন ফিচার
১। হোস্ট দুটি সহ-হোস্টের জন্য আমন্ত্রণ পাঠাতে পারে।

২। এক জন হোস্ট, ২ জন সহ-হোস্ট এবং ১০ জন স্পিকার রাখা যাবে।

৩। সহ-হোস্টরা স্পিকারকে আমন্ত্রণ জানাতে, অনুরোধ পরিচালনা করতে, অংশগ্রহণকারীদের সরিয়ে দেওয়া, টুইট পিন করতে পারবে।

আইওএস ব্যবহারকারী কম্পোজ বোতামটি দীর্ঘক্ষণ টিপে এবং অ্যান্ড্রয়েডে কেবল ‘+’ ট্যাপ করে টুইটারের নতুন এই ফিচার ব্যবহার করতে পারবেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com