শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

এলচের মাঠে বার্সেলোনার জয়

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২

স্পোর্টস ডেস্ক : লা লিগায় স্বাগতিক এলচের মাঠে কষ্টার্জিত ২-১ গোলের জয় পেল বার্সেলোনা। শেষ তিন ম্যাচে চার গোল করে করা বার্সেলোনা এ ম্যাচে খানিকটা ফিনিশিংয়ের অভাবে ভুবেছে। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দুই গোল করে দারুন ভাবে ম্যাচ নিজেদের করে নেয় জাভি হের্নান্দেসের দল। এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এল কাতালানরা।

২৬ ম্যাচে ১৩ জয় ও ৯ ড্র’তে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। ২৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে এলচে। সমান ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ ও ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া।

৪৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক এলচে। বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রির ভুল পাসে বল পেয়ে যান ফিদেল চাভেস, ডি-বক্সে ঢুকে দারুণ কোনাকুনি শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই মিডফিল্ডার। ৬০ মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফিরে বার্সেলোনা। ওসমান দেম্বেলের দারুন ক্রসে জর্দি আলবার ছোট পাদে অফসাইড ফাঁদ ভেঙ্গে পায়ের টোকায় বল জালে জড়ান তোরেস।

৮৪ মিনিটে বক্সের ভেতর আন্তোনিও বারাগানের হাতে বল লাগলে ভিএআর চেকে পেনাল্টিটি পায় বার্সেলোনা। স্পট কিকে বার্সেলোনার জয় নিশ্চিত করেন মেম্ফিস ডিপাই।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com