শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে একটি পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনাস্থলটি স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। তাদের লাশ স্থানীয় হাসপাতাল ও মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, রাতে অতিরিক্ত গতি অথবা চালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে ঘটনার তদন্ত করছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com