শিরোনাম
বঙ্গোপসাগরে নৌবাহিনীর সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল টেকসই উন্নয়ন রাজনৈতিক সদিচ্ছা ও অভ্যাস পরিবর্তনের ওপর নির্ভরশীল: পরিবেশ উপদেষ্টা শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু, আশঙ্কাজনক আরও দুইজন নুরুল হকের ওপর হামলায় বিএনপি ও জামায়াতের নিন্দা জেলেদের জন্য ভয়ংকর নাফ নদী— ২৩ দিনে ৬৩ জন জেলেকে অপহরণ কাকরাইলে রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি নিয়ে যা বলছে আইএসপিআর ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ : মার্কিন আদালত নুরের ওপর হামলা: তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের

‘লাগে উরা ধুরা’ এখন বিশ্বসেরা গানের তালিকায়

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪

‘তুফান’ সিনেমার সাফল্যের শেষ নেই। ছবিটি প্রেক্ষাগৃহে রাজত্ব করছে। অন্যদিকে ইউটিউবে রাজত্ব করছে ছবিটির গানগুলো। এবার এ ছবির ‘লাগে উরাধুরা’গানটি উঠে এলো বিশ্ব সেরা গানের তালিকায়। অর্থাৎ ইউটিউবে বিশ্বব্যাপী সেরা ১০০ গানের তালিকার প্রথম ৪-এ ‘লাগে উরা ধুরা’ গানটি।

মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টারের দুই আলোচিত গান ‘একপ্রেসো’, ও ‘প্লিজ প্লিজ প্লিজ’-কে ছাড়িয়ে গেছে ঢাকার গানটি। এ দুই গান রয়েছে যথাক্রমে পঞ্চম ও সপ্তম অবস্থানে। তালিকার শীর্ষে রয়েছে ব্ল্যাকপিংক তারকা লিসার ‘রকস্টার’।

মাত্র দুই মাসে এমন সাফল্যে অভূতপূর্ব। তবে এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় ‘লাগে উরাধুরা’ গানে রিলস তৈরি হয়েছে প্রায় ছয় লাখ। দুটি ইউটিউব মিলিয়ে গানটি ভিউ ছাড়িয়ে ১০০ মিলিয়ন। এই গানের সাফল্যের নেপথ্যে রয়েছেন প্রীতম হাসান ও অন্তরা রায় চৌধুরী। তারা কণ্ঠ দিয়েছেন গানটিতে।

গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, শরিফ উদ্দিন, এবং মিউজিক করেন প্রীতম ও রাজ্জাক দেওয়ান। শাকিবের সঙ্গে গানটিতে পারফরম করেছেন মিমি চক্রবর্তী।

কোরবানি ঈদের দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’। বর্তমানে চলছে ১৬ দেশে। নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা গেছে এ ছবিতে। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। আরও দেখা গেছে মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরীসহ অনেককে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com