শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

শঙ্কা উড়িয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ইনিংসে ধস নামিয়ে অর্ধেক কাজটা আগেই সেরে রেখেছিল ভারতীয় বোলাররা। তবে রান তাড়ায় নেমে টপ অর্ডারের তিন ব্যাটারের শূন্যতেই বিদায়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। কিন্তু মিডল অর্ডারে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের অনবদ্য ব্যাটিংয়ে সব শঙ্কা উড়িয়ে জয় দিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ মিশন শুরু করল রোহিত শর্মার দল।

রোববার (৮ অক্টোবর) প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজা ও কুলদ্বীপ যাদবের ঘূর্ণিতে ৪৯.৩ ওভারে মাত্র ১৯৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া ওপেনার ডেভিড ওয়ার্নার ৪১ ও মিচেল স্টার্ক ২৮ রান করেন।

জবাবে ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। তবে বিরাট কোহলির ৮৫ ও লোকেশ রাহুলের অপরাজিত ৯৭ রানে ভর করে ৫২ বল হাতে রেখেই ৬ উইকেটের রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com