শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

জাপানকে উড়িয়ে কাবাডিতে শুভ সূচনা বাংলাদেশের

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের কাবাডিতে শুভ সূচনা বাংলাদেশ পুরুষ দলের। সোমবার (০২ অক্টোবর) ‘এ’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে ৮টি লোনাসহ জাপানকে ৫২-১৭ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজরা।

চীনের হাংজুতে শুরু থেকেই দাপট দেখায় তুহিন তরফদারের নেতৃত্বাধীন দলটি। ঝিয়াওশান গোয়ালি স্পোর্টস সেন্টার কোর্টে ২৫-৬ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। এরপর প্রভাব দেখিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রমেশ নাগাপ্পার শিষ্যরা।

এই ম্যাচে মোট ৪২টি আউট পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এ ছাড়া দুটি বোনাস পয়েন্টও পেয়েছে লাল-সবুজেরা। অন্যদিকে জাপান ৮টি আউট পয়েন্ট, একটি বোনাস পয়েন্ট এবং একটি সুপার ট্যাকল পয়েন্ট পেয়েছে।

এদিকে বৃহস্পতিবার শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। ৪ অক্টোবর তাইওয়ান ও ৫ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে লড়বে মিজানুর রহমান-রাজিব আহমেদরা। আর প্রথম ম্যাচ জিতে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে লাল-সবুজেরা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com