শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

সুদানে বিমান হামলায় নিহত ৪০

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০ জন।

রোববার (১০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার সকাল ৭টার দিকে খার্তুমের দক্ষিণাঞ্চলীয় কুরো বাজার এলাকায় আকাশ থেকে ছোড়া বোমা হামলায় ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৭০ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছে সুদানের গণতন্ত্রপন্থী সংগঠন রেজিস্ট্যান্ট কমিটি। সংগঠনটি জানিয়েছে, বিকেল নাগাদ নিহতের সংখ্যা বেড়ে ৪০ হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। বহু মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

তবে, কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেনি তারা।

চলতি বছরের ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। আরএসএফ প্রথম রাজধানী খার্তুমে হামলা চালায়। এ সময় তাদের হামলায় সেনাবাহিনীর অনেক সদস্য হতাহত হন। আরএসএফ রাজধানীর নিয়ন্ত্রণও নিয়ে নেয়। এরপর আরএসএফকে খার্তুম থেকে সরিয়ে দিতে নিয়মিত বিমান হামলা চালানো শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বাধীন বিমানবাহিনী।

এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন হাজার হাজার মানুষ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com