শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

বাংলাদেশ আর্মিকে উড়িয়ে দিল মোহনবাগান

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ঐতিহ্যের ডুরান্ড কাপ শুরু হয়েছে গতকাল থেকে। ১৩২তম ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে এক পেশে জয় পেল মোহনবাগান। বাংলাদেশ আর্মিকে ৫-০ ব্যবধানে হারাল তারা।

যুব এবং সিনিয়র দল মিশিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের একাদশ। ডাগ আউটে কোচের চেয়ারে বাস্তব রায়। সিনিয়র দলের তিন ফুটবলার লিস্টন কোলাসো, মনবীর সিং এবং কিয়ান নাসিরি একাদশে ছিলেন। বাকি আট ফুটবলার যুব দলের। লিগের পরে ডুরান্ড কাপের মঞ্চেও সবুজ মেরুনের যুব দলের ফুটবলাররা উজ্বল।

১৪ মিনিটে প্রথম গোল মোহনবাগানের। রবি বাহাদুরের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল লিস্ন কোলাসোর। ২৬ মিনিটে দ্বিতীয় গোল পেনাল্টি থেকে। গোলদাতা মনবীর সিং। বিরতির আগে তিন গোল হয়ে যাওয়ার পরে ম্যাচের দফারফা শেষ হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে মোহনবাগানের চার নম্বর গোল হামতের। লিস্টন কোলাসোর পাস পায়ের টোকায় মনবীর বাড়িয়ে দিলে গোল করেন হামতে। পাঁচ নম্বর গোল করেন বদলী হিসেবে নামা কিয়ান নাসিরি।

এইচজেএস

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com