শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে, মা-মেয়ে নিহত

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

টাঙ্গাইল : টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ রাস্তার পাশে একটি বসতঘরে ঢুকে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মা-মেয়ে নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মে) ধনবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৯ মে) রাত ২টায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন জানান, সোমবার রাতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে যায়। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে নিহত ও বাবা গুরুতর আহত হন। মরদেহগুলো উদ্ধার করে ধনবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে আহত গণেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com