শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

ভোলার ইলিশা-১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩

ভোলা : ভোলা সদরের ইলিশা-১ গ্যাসকূপ দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে সরকার। সোমবার (২২ মে) রাজধানীর বারিধারায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিদ্যুৎ ও জালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০২৬ থেকে ২০৩০ পর্যন্ত ইলিশা থেকে গ্যাস উত্তোলন করা যাবে। আর এর মাধ্যমে বড় সম্ভাবনার দিক উন্মোচন হলো। সারাদেশের মানুষের জন্য এটা সুখবর।

তিনি বলেন, এ গ্যাসক্ষেত্রে সম্ভাব্য মজুত ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস, দৈনিক উত্তোলন করা যাবে ২০-২২ মিলিয়ন ঘনফুট গ্যাস। এখানে পাওয়া গ্যাসের দাম ৬ হাজার ৫০০ কোটি টাকা। একই পরিমাণ আমদানি করা গ্যাসের দাম পড়বে ২৮ হাজার কোটি টাকা।

২০১৮ সালের দিকে ভূ-তাত্ত্বিক জরিপের পর গ্যাসের সম্ভাব্যতা যাচাই শেষে এ বছরের ৯ মার্চ ভোলার ইলিশা-১ কূপ খনন করে বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স)। রাষ্ট্রীয় এ সংস্থার তত্ত্বাবধানে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রোম এ খনন কাজ সম্পন্নের পর মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরতায় এই গ্যাসের সন্ধান পাওয়া যায়, যা প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।

এ গ্যাসক্ষেত্রে ২ হাজার কোটি ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাপেক্স ভূতত্ত্ব বিভাগের মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন। আরো কূপ খনন করলে আরো মজুদ পাওয়া যাবে। প্রতিদিন উত্তোলন ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হবে। আরও বলা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com