শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

প্রশান্ত মহাসাগরে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩

ঢাকা : দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর নিউজিল্যান্ড, ভানুয়াতু, ফিজি ও কিরিবাতিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটি ভূগর্ভের ৩৮ কিলোমিটার নীচে সৃষ্টি হয়।

সিএনএন এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুক্রবার (১৯ মে) আঘাত হানা এ ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিলো ৭ দশমিক ৮। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ভানুয়াতিতে এক মিটার উঁচু এবং ফিজি, ন্উি ক্যালেডোনিয়া ও কিরিবাতিতে ০.৩ মিটার পর্যন্ত জলোচ্ছাস সৃষ্টি হতে পারে।

নিউজিল্যান্ডের অসামরিক প্রতিরক্ষা বিভাগ সতকর্তা জানিয়ে বলেছে, দেশটির উপকুলীয় এলাকাগুলোতে শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত এবং সৈকতগুলোতে অভাবনীয় জোয়ারের সৃষ্টি হতে পারে। দেশটি জানিয়েছে, ভূমিকম্প তাদের দেশের জন্য সুনামির হুমকি সৃষ্টি করবে কিনা তা তারা খতিয়ে দেখছেন। এছাড়াও পাপুয়া ন্উিগিনি, গুয়াম ও প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপেও ছোট আকারের ঢেউ সৃষ্টি হতে পারে। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানায়, তাদের পূর্ব উপকুলের লর্ড হাওই দ্বীপও জলোচ্চাসের হুমকিতে রয়েছে। সূত্র – সিএনএন

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com