শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩

ঢাকা : দশ দফা দাবিতে আগামী ১৯ থেকে ২৭ মে ঢাকা মহানগরসহ দেশে ২৮ জেলায় জন-সমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার (১৩ মে) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান সমাবেশে সভাপতিত্ব করেন।

মির্জা ফখরুল বলেন, ১০ দফা দাবি আদায়ে ১৯ মে (শুক্রবার) ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলা ও মহানগরে জন সমাবেশ। ২০ মে (শনিবার) ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগরে, ২৬ মে (রোববার) ঢাকা মহানগর উত্তরসহ ২০ জেলা ও মহানগরে এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে এ জনসমাবেশ পালন করা হবে।

তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশিডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং দশ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জনসমাবেশ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com