শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

রামেকে করোনায় আরও ৮ জনের মৃত্যু

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও মারা গেছেন ৮ জন। এরমধ্যে রাজশাহীর ৪ জন, নাটোর, নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ায় ১ জন রয়েছেন।

জানা গেছে, মৃতদের মধ্যে করোনায় মারা গেছেন ১ জন, করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন এবং ২ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে গত ১০২তম দিনে মোট ১ হাজার ৩২০ জনের মৃত্যু হলো।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৩৯৭ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৪৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.৮৩ শতাংশ।

এছাড়াও করোনার সংক্রামণ ও মৃত্যু কমে আসায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা কমেছে। তাই করোনা ইউনিটে শয্যা সংখ্যা কমানোর পর বর্তমানে এখানে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ২৪০টি, এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ১৫৯ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com