শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

কোভিড-১৯: বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৫ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, কোভিড-১৯ এখন আর বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা নয়। শুক্রবার এ ঘোষণা দেয় সংস্থাটি।

হু-এর ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন ইমার্জেন্সি কমিটি বৃহস্পতিবার (৪ মে) কোভিড-১৯ নিয়ে এর ১৫তম সভায় মহামারি নিয়ে আলোচনা করেছে এবং হু-এর ডিরেক্টর-জেনারেল তেদ্রোস আধানমও করোনাভাইরাসকে আর আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা নয় বলে মতৈক্যে পৌঁছেছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তেদ্রোস বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে মহামারির পরিস্থিতি নিম্নমুখী রয়েছে। এর ফলে বেশিরভাগ দেশ কোভিড-১৯-এর আগের অবস্থায় ফিরে যেতে পেরেছে। আমি জরুরি কমিটির পরামর্শ গ্রহণ করে বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা সমাপ্তির ঘোষণা করছি,।’

২০২০ সালের জানুয়ারি মাসে করোনাভাইরাস মহামারিকে আন্তর্জাতিক পর্যায়ের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

হু-এর তথ্যমতে বিশ্বে ৭৬৫ মিলিয়ন মানুষ করোনাভাইরাসের আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে মারা গেছেন প্রায় সাত মিলিয়ন।

ইউরোপে সবচেয়ে বেশি মানুষ কোভিডে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। আর সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

বর্তমানে গত তিন বছরের তুলনায় কোভিড-১৯-এ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা সবচেয়ে কম। তবে এপ্রিলের শেষ সপ্তাহে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩,৫০০-এর বেশি মানুষ মারা গেছেন।

এছাড়া এখনো কয়েকশ কোটি মানুষ করোনার টিকার বাইরে রয়েছেন। সূত্র: সিএনএন

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com