শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ১০ পুলিশসহ নিহত ১১

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ১০ পুলিশ ও এক গাড়ি চালক নিহত হয়েছেন। বুধবার মাওবাদী বিরোধী এক অভিযান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে।

ছত্তিশগড়রে পুলিশ কর্মকর্তারা জানান, অভিযান শেষে বাসতার জেলায় পৌঁছালে বিস্ফোরকের (আইইডি) মাধ্যমে গাড়িটা উড়িয়ে দেয়া হয়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা সবার মৃত্যু হয়। গোয়েন্দাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ওই অভিযান পরিচালনা করা হয়েছিল বলেও জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

এনডিটিভি জানায়, ছয় দশকের বেশি সময় ধরে ভারতের বিভিন্ন রাজ্যে আন্দোলন করছে মাওবাদীরা। তাদের দাবি, অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে, গরিব-দুঃখি মেহনতি মানুষের পক্ষেই তারা আন্দোলন করছেন।

গত শতকের সত্তুরের দশকে তুঙ্গে ওঠেছিল মাওবাদী আন্দোলন। বর্তমানে তা প্রায় মৃত। কিন্তু ছত্তিশগড়সহ দেশটির কিছু গহীন জঙ্গলে এখনও তাদের কিছু তৎপরতা রয়েছে। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com