শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

ত্রিমুখী সংঘর্ষে ২ বন্ধু নিহত

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

ফরিদপুর : ফরিদপুরে সিএনজি, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (১৯ এপ্রিল) করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১২টায় ফরিদপুর-ঢাকা মহাসড়কের কোমরপুরে, মুসলিম মিশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ফরিদপুর পৌরসভার বর্ধিত ৬ নম্বর ওয়ার্ডের ইলিয়াস মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৯) ও একই এলাকার আব্দুর রহমান মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (২৮)। তারা সম্পর্কে বন্ধু হন।

ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা জানান, রায়হান ও নজরুল মঙ্গলবার রাতে এশা ও তারাবির নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে ছিলেন। পরে একই দিন রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নজরুল ঘটনাস্থলেই নিহত হন এবং রায়হানকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com