শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

পিছিয়ে যাচ্ছে এইচএসসি পরীক্ষা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

ঢাকা : এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা থাকলেও, সেটি এক মাস পিছিয়ে যাচ্ছে। সিলেবাস শেষ না হওয়ায় এই সিদ্ধান্ত শিক্ষাবোর্ডগুলোর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী আগস্টে এই পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তারই আলোকে নির্বাচনি পরীক্ষাও এক মাস পিছিয়ে ৩০ মে থেকে শুরু হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা জানতে পেরেছি কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পাঠ্যসূচি শেষ করতে পারেনি। সবকিছু বিবেচনা করে জুলাইয়ের পরিবর্তে আগস্টে এইচএসসি পরীক্ষা শুরু করার পরিকল্পনা আছে।

বোর্ডগুলোর পক্ষ থেকে আগস্টে পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্তের বিষয়টি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে জানানো হয়েছে। এখন শিক্ষামন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে পরীক্ষা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com