শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

অর্থপাচার মামলায় জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এটি দেশটির অর্থ মন্ত্রণালয়ের তদন্ত বিভাগ। মানি লন্ডারিং বা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে কারণে সোমবার (৩০ আগস্ট) তাকে দীর্ঘ ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

কয়েক দিন আগেই জ্যাকুলিনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ তোলে ইডি। এরপর তাকে ডেকে পাঠায়। সেই ডাকে সাড়া দিয়ে জ্যাকুলিন হাজির হন দিল্লির ইডি কার্যালয়ে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে জ্যাকুলিনের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনে অসঙ্গতি পাওয়া গেছে।

সে কারণেই তার বয়ান রেকর্ড করা হয়েছে। কেবল জ্যাকুলিন নয়, অভিনেত্রী ইয়ামি গৌতমকেও সমন পাঠিয়েছিল ইডি।

বলে রাখা প্রয়োজন, জ্যাকুলিন ও ইয়ামিকে একসঙ্গে দেখা যাবে নতুন একটি সিনেমায়। যেটার নাম ‘ভূত পুলিশ’। এতে তাদের সঙ্গে অভিনয় করেছেন সাইফ আলী খান ও অর্জুন কাপুর। সিনেমাটি আগামী ১৭ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে জানা গেছে।

 

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com