শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

ফাইনালে কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

অনলাইন ডেস্ক: সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ভারতের প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন দীপিকা। বিভিন্ন রঙের পোশাক পরে নজর কেড়ে নেন গোটা বিশ্বের।

সম্প্রতি একটি সংস্থার বিচারে বিশ্বের সেরা ১০ সুন্দরীর মধ্যেও স্থান পেয়েছেন তিনি। প্রতি দিনই গোটা বিশ্বে দীপিকার খ্যাতি বেড়েই চলেছে।

বিশ্বকাপের ফাইনালে হাজির থাকা যে এক লাফে তা আরও অনেকটা বাড়িয়ে দেবে, তা নিয়ে সন্দেহ নেই।

দীপিকা পাড়ুকোনের মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক। আগামী ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে হাজির হয়ে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করতে যাচ্ছেন তিনি।

শুধু ভারত নয়, বিশ্বের প্রথম অভিনেত্রী হিসাবে এই কাজ করতে চলেছেন দীপিকা। আন্তর্জাতিক মঞ্চে এর আগে বেশ কয়েকবার ভারতের নাম উজ্জ্বল করেছেন দীপিকা। সেই তালিকায় যোগ হতে চলেছে বিশ্বকাপও।

কাতারে এখন চলছে নকআউট পর্বের খেলা। ১৮ ডিসেম্বর জমকালো ফাইনালের প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

শিগগিরই কাতারে যাবেন ভারতের এই অভিনেত্রী। সেখানে গিয়ে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন। ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কিনা, তা অবশ্য জানা যায়নি।

শেষবার দীপিকাকে দেখা গিয়েছিল ‘গেহরাঁইয়া’ ছবিতে। আগামী জানুয়ারিতে মুক্তি পাবে দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’।

সেখানে শাহরুখ খান এবং জন আব্রাহামকেও দেখা যাবে। এ ছাড়া ‘প্রোজেক্ট কে’ নামে আরেকটি সিনেমার কাজেও এখন ব্যস্ত দীপিকা। সেখানে দক্ষিণী অভিনেতা প্রকাশ রয়েছেন। এ ছাড়া স্বামী রণবীর সিংহের সিনেমা ‘সার্কাস’-এও বিশেষ চরিত্রে দেখা যাবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com