শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

৫ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল জাবি ছাত্রলীগ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

জাবি: দীর্ঘ ৫ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। ৩৮৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার মাধ্যমে আকতারুজ্জামান সোহেল ও হাবীবুর রহমান লিটনের কমিটি পূর্ণতা পেল৷

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৯টা ২০মিনিটে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়৷ 

কমিটিতে সহ-সভাপতি মোট ১০০ জন; সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ১১জন; যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন; সহ-সম্পাদক পদ পেয়েছেন মোট ৬৬ জন এবং সদস্য পদ পেয়েছেন ৫৫ জন। এছাড়া বিভিন্ন পদে সম্পাদক ও উপ-সম্পাদক পদে মোট ১৪৩ জন মনোনীত হয়েছেন।

শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান লিটন বলেন, রাত ৯টার পর বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেইজ থেকে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। এর মাধ্যমে জাবি শাখার ছাত্রলীগের কমিটি পূর্ণতা পেল। আমাদের দু’জনের কাঁধ থেকে বড় একটা বোঝা নেমে গেল। কমিটিতে ত্যাগী নেতারা পদ পেয়েছে। আশা করি শাখা ছাত্রলীগ পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com