শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সব দল মিলিয়ে মোট প্রাইজমানির পরিমাণ ৫.৬ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৬ কোটি টাকা।

মেলবোর্নে ১৩ নভেম্বর শিরোপা উঁচিয়ে ধরা দলটি পাবে ১.৬ মিলিয়ন ডলার বা প্রায় ১৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থাৎ ৮ কোটি টাকা (৮ লাখ ডলার)।

৪৫ ম্যাচের এই টুর্নামেন্টে সেমিফাইনালে উঠতে পারলেই ৪ লাখ ডলার নিশ্চিত। অর্থাৎ চারটি দল পাবে ৪ কোটি টাকা করে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই সুপার টুয়েলভ খেলা আট দল প্রত্যেকে পাবে ৭০ হাজার ডলার করে (৭০ লাখ টাকা)। অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপে একটি ম্যাচও না জিততে পারলেও এই পরিমাণ টাকা নিয়ে ঘরে ফিরবে।

আর প্রতিটি ম্যাচ জয়ের জন্য থাকছে আলাদা প্রাইজমানি। একটি ম্যাচ জিততে পারলে সুপার টুয়েলভ পর্বের প্রতিটি দল পাবে ৪০ হাজার ডলার বা ৪০ লাখ টাকা করে।

প্রথম রাউন্ডে প্রতি ম্যাচ জয়ের জন্যও সমপরিমাণ (৪০ লাখ টাকা) অর্থ পুরস্কার পাবে দলগুলো। এই পর্বে ১২ ম্যাচে মোট প্রাইজমানি ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার ডলার বা ৪ কোটি ৮০ লাখ টাকা। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া চার দল পাবে ৪০ হাজার ডলার করে (৪০ লাখ টাকা)।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com