শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

বাংলাদেশে নিয়োগ দিচ্ছে ডব্লিউএইচও

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (প্রটোকল অ্যান্ড ট্রাভেল)। পদসংখ্যা: নির্ধারিত না। আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

সাচিবিক কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের সংস্থা বা আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলাদেশের গণস্বাস্থ্য বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে চাকরির ধরন চুক্তিভিত্তিক। প্রাথমিক ভাবে ১ বছরের চুক্তিভিত্তিক হবে। পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে।

চূড়ান্ত নিয়োগের পর কর্মস্থল হবে ঢাকা।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৩০ হাজার ৬১৭ টাকা (বার্ষিক ১৫ লাখ ৬৭ হাজার ৪০৮ টাকা)। এ ছাড়া ইনস্যুরেন্স ও সংস্থার নীতিমালা অনুযায়ী ছুটির সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে : আগ্রহীদের ডব্লিউএইচওর ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ১২ এপ্রিল, ২০২২

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com