শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২

ঢাকা : রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

বুধবার (২৩ মার্চ) ভোরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- সাহিদ হাসান (৩৭), সাফিয়ান (৯), সাফা (১০) ও রেখা (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, ভোরে বাড্ডা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ চারজনকে এখানে নিয়ে আসা হয়। তাদের মধ্যে সাহিদ হাসানের শরীরের ৯৫ শতাংশ, রেখার শরীরের ৩০ শতাংশ, সাফার শরীরের ১১ শতাংশ ও সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে সাহিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক।

চার জনেরই জরুরি বিভাগে চিকিৎসা চলছে। শহীদ হাসানকে যেকোনো সময় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পাঠানো হতে পারে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com