শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

১৮ বছর বয়সেই বুস্টার ডোজ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

ঢাকা : এখন থেকে ১৮ বছর হলেই করোনার বুস্টার ডোজ নিতে পারবে মানুষ। যা আগে ছিল ৪০ বছর। দ্বিতীয় ডোজ নেয়ার ৪ মাস পার হলেই বুস্টার ডোজ নেয়া যাবে। এছাড়া যাদের দ্বিতীয় ডোজ নেয়ার ৪ মাস অতিবাহিত হয়েছে, কিন্তু এসএমএস পাননি তারাও কেন্দ্র গিয়ে বুস্টার নিতে পারবেন। বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন পরিচালক শামসুল হক অতীব জরুরি এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে কোভিড ভ্যাকসিনেশন বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত এসেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

আগামী ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশেষ কর্মসূচির আওতায় দেশে ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেয়া হবে। বাংলাদেশে এতদিন করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেয়ার ৬ মাস পর বুস্টার ডোজ দেয়া হচ্ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ দিতে হবে। যাদের দ্বিতীয় ডোজের চার মাস অতিবাহিত হয়েছে তারা এসএমএস না পেলেও কেন্দ্রে আসলে টিকা নিতে পারবেন। এক্ষেত্রে সম্মুখসারির যোদ্ধা, বয়োজ্যেষ্ঠ ও নারীদের প্রাধান্য দিতে হবে।

অ্যাস্ট্রেজেনেকা, মডার্না ও ফাইজারের কোভিড ভ্যাকসিন প্রাপ্যতা অনুযায়ী বুস্টার ডোজ হিসেবে প্রদান করতে হবে। ১২ বছরের বেশি যে সব ব্যক্তির প্রথম ডোজের টিকা নেওয়ার ২৮ দিন অতিবাহিত হয়েছে তাদের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। যারা প্রথম ডোজের অ্যাস্ট্রেজেনেকার টিকা নিয়েছেন, তাদের দুই মাস ব্যবধানে দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করতে হবে।

‘একদিনে এক কোটি’ প্রথম ডোজের ক্যাম্পেইনে যারা টিকা নিয়েছেন তাদের আগামী ২৮ থেকে ৩০ মার্চ দ্বিতীয় ডোজের টিকা আগের ক্যাম্পেইন কেন্দ্র থেকে দেওয়া যাবে। দেশব্যাপী আয়োজন করা উন্নয়ন মেলায় বুথ স্থাপন করে টিকা প্রদান করতে হবে।

১২ বছরের বেশি যেসব নাগরিক এখনও প্রথম ডোজের টিকা নেননি, তাদের এই ক্যাম্পেইনে টিকা নেওয়ার আহ্বান জানানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com