শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৩৬ মিনিটে মিয়াগি প্রিফেকচারে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম এনএইচকে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভূমিকম্পের কারণে মিয়াগি ও ফুকুশিমা প্রিফেকচারে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

চীনা সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, জাপানের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে ভয়াবহ কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষনিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জাপান টাইমস জানিয়েছে, ভূমিকম্পটি কয়েক মিনিট স্থায়ী হয়েছিল। কম্পনের কারণে রাজধানী টোকিওসহ কয়েকটি অঞ্চলের ২৩ লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এর আগে ২০১১ সালে একই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ওই সময় সুনামির কারণে ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় দেখা দিয়েছিল।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com