শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

৩ জেলার ১৩০ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২

ঢাকা : বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার ১৩০টি অবৈধ ইটভাটা ও এর আনুষঙ্গিক স্থাপনাগুলো গুড়িয়ে দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে আগামী ৬ সপ্তাহের এই নির্দেশ বাস্তবায়ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের। এ ছাড়া এসব জেলা প্রশাসকদের আগামী ৩ দিনের মধ্যে এসব অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে মামলা দায়েরসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ মার্চ) পরিবেশের ক্ষতি ও দূষণ থেকে রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিট আবেদনের শুনানিকালে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নাজিবের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে ৩ পার্বত্য জেলার জেলা প্রশাসকরা ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়ের মাধ্যমে এ সংক্রান্ত পৃথক ৩টি প্রতিবেদন দাখিল করে জানান, এই ৩ জেলার বিভিন্ন জায়গায় ১৩০টি অবৈধ ইটভাটা আছে। এর মধ্যে রাঙামাটিতে ২৫টি, খাগড়াছড়িতে ৩৫টি ও বান্দরবানে ৭০টি অবৈধ ইটভাটা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, স্থানীয় প্রশাসন ৩ জেলায় মোট ৬৪টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com