শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

রুশ হামলায় ইউক্রেনের আরও ৭ বেসামরিক লোক নিহত

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় শিশুসহ আরও সাতজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে অভিযোগ করেছে দেশটি। কিয়েভের নিকটে রুশ সেনাদের হামলার সময় তারা পালিয়ে যাচ্ছিলেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। দেশটির গোয়েন্দা সার্ভিস জানিয়েছে, পেরেমোহা গ্রাম থেকে পালানোর সময় হামলার শিকার হন অনেকে। এসময় এক শিশুসহ মারা যান সাতজন।

তবে এ ব্যাপারে রাশিয়ার তরফে কিছু জানা যায়নি। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে আগ্রাসন চালানোর পর থেকে মস্কো বেসামরিক লোকদের টার্গেট করে হামলার কথা অস্বীকার করে আসছে। লোকজন সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে ইউক্রেন বলেও দাবি তাদের।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কো নতুন করে সেনা পাঠিয়েছে দেশটিতে। স্থানীয় সময় শনিবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমরা হাল ছাড়িনি, এখনো যুদ্ধ করে যাচ্ছি। এ পর্যন্ত ১৩শ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন তিনি। তিনি রাশিয়ার সেনাদের হুমকি দিয়ে বলেন, রাজধানীতে ঢুকলে তাদের প্রাণ যাবে।

এদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কি জার্মান চ্যান্সেলর ও প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে কথা বলেছেন। এরপর জার্মান ও ফ্রান্সের নেতারা রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন দ্রুত যুদ্ধবিরতি ঘোষণার জন্য।

ফ্রান্স বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি প্রতিষ্ঠার জন্য এখনো প্রস্তুত নয় বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com