শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিব

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন সাকিব। রবিবার (১৩ মার্চ) রাতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন তিনি।

শনিবার (১২ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে এক ঘণ্টা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন সাকিব নিজেই।

এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে না চাওয়ায় সাকিবকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছিল বিসিবি।

এ সময় পাপন বলেন, ‘মানসিকভাবে অবসাদগ্রস্ত থাকায় সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন সাকিব।’

দক্ষিণ আফ্রিকা সফরে ১৮ মার্চ থেকে শুরু হবে প্রথম ওয়ানডে। পরের দুটি যথাক্রমে ২০ আর ২৩ মার্চ। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে। এক মাসের সফর শেষে ১৩ এপ্রিল টাইগারদের দেশে ফেরার কথা।

ওয়ানডে দল : তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।

টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com