শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৭১, আহত ২৫১

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় প্রাণহানি ও আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। শনিবার (২৩ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৭১ জন এবং আহত হয়েছেন আরও ২৫১ জন। খবর আনাদুলুর।

মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জন নিহত এবং ২৫১ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা বেড়ে এক লাখ ৫৭ হাজার ৩৬৫ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন শিশু রয়েছে। ফলে শুধু দুর্ভিক্ষ ও খাদ্য সংকটজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে। এদের মধ্যে শিশু রয়েছে ১১২ জন।

বিবৃতিতে বলা হয়, বহু নিহত এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন। চলমান ইসরায়েলি বোমাবর্ষণ ও উদ্ধার সরঞ্জামের অভাবে তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

মন্ত্রণালয় আরও জানায়, গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে সামরিক অভিযান পুনরায় শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৫ হাজার ৩২৪ জন আহত হয়েছেন।

একই সময়ে ইসরায়েলি সেনারা নিয়মিতভাবে মানবিক সহায়তা নিতে যাওয়া সাধারণ মানুষকে নিশানা করছে। শুধু গত ২৪ ঘণ্টায় এ ধরনের হামলায় ২৪ জন নিহত ও ১৩৩ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের হিসাবে, ২৭ মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় ২ হাজার ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৫ হাজার ১৯৭ জন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com