শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

কেউ চাঁদাবাজি করলে তার স্থান হবে বহিস্কার এবং কারাগার: নীরব

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ঢাকা : দলীয় নেতাকর্মী এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, কেউ চাঁদাবাজি করলে তার স্থান হবে বহিস্কার এবং কারাগার। তিনি বলেন, যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে তাদের বিএনপিতে ঠাই নাই। যে ব্যাবসায়ীরা চাদাঁবাজি করবে তাদের ধরিয়ে দিন।

শনিবার (২৩ আগষ্ট) কাওরান বাজারের সকল মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দর পক্ষ থেকে কিচেন মার্কেটের ছাদে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বলতে চাই, গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচনই একমাত্র পথ।দেশের স্বার্থে আসুন, সবাই মিলে আমরা জনগণের কাছে যাই। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে সিদ্ধান্ত নেবে এই দেশের শাসন ব্যবস্থা কিভাবে চলবে, দেশ কিভাবে পরিচালিত হবে। যেটা জনগণ চাইবে, যেটা জনগণ মানবে, যেটা জনগণ ভালো মনে করবে সেটাকে জনগণ গ্রহণ করবে।

নির্বাচনকে ঠেকাতে সংস্কারের নামে চক্রান্ত চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “শুধুমাত্র নির্বাচন পেছানোর জন্য একটি মহল সংস্কারের কথা বলে নতুন করে নাটক সাজাচ্ছে। অথচ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ২৭ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। সেটাই বাস্তবায়নের পথ।”

স্বৈরাচার এখনও পুরোপুরি নির্মূল হয়নি উল্লেখ করে তিনি বলেন, “৫ আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু পুরোপুরি নয়। গণতন্ত্রের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি, এখন শুধু প্রয়োজন জনগণের রায়ের মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচনের। আমরা চাই স্বৈরাচারী সরকারের অবৈধ মন্ত্রী-এমপিদের বিচারের মুখোমুখি করতে।”

নীরব বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন। জনগণকে অনাস্থায় নিলে কি পরিণতি হয় ৩৬ জুলাই দেখেছেন। কাজেই দয়া করে সেটির পুনরাবৃত্তির চেষ্টা করবেন না।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ বেলায়েত হোসাইন, ইসলামিয়া শান্তি সমিতির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ কামাল মানিক সহ ব্যবসায়ীক ও রাজনৈতিক নেতা কর্মীরা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com