শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ঢাকা : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ জন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

দুদকের তথ্যানুসন্ধানে দেখা গেছে, অভিযুক্ত ব্যক্তিদের নামে অথবা অন্য কারও পক্ষে বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে। এ কারণে তাঁদের সম্পদ ও দায়দেনার হিসাব জমা দিতে বলা হয়েছে।

সম্পদ বিবরণী চাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—

এনবিআরের সদস্য মো. লুৎফুল আজিম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. আলমগীর হোসেন, যুগ্ম কমিশনার তারিক হাসান, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, কমিশনার কাজী মো. জিয়া উদ্দিন, মো. কামরুজ্জামান, আব্দুর রশিদ মিয়া, মোহাম্মদ শিহাবুল ইসলাম, মির্জা আশিক রানা, মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান, মোনালিসা শাহরিন সুস্মিতা, এ কে এম বদিউল আলম, হাসান তারেক রিকাবদার, মোহাম্মদ মামুন মিয়া, সাহেলা সিদ্দিক, লোকমান আহমেদ এবং এম এম ফজলুল হক।

দুদক জানিয়েছে, প্রাথমিক তথ্যানুসন্ধানে তাদের অনেকের বিরুদ্ধেই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এখন তাদের সম্পদ বিবরণীর মাধ্যমে তদন্ত আরও এগিয়ে নেওয়া হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com