শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

অক্টোবরের মধ্যে হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ: প্রসিকিউটর

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ঢাকা : জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অক্টোবরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম।

রোববার শেখ হাসিনার বিরুদ্ধে তিনজন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। এদিন ষষ্ঠ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আব্দুস সামাদ। এরপর ৭ম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মিজান নামে আরেকজন। এরপর অষ্টম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন খুলনার নাঈম শিকদার নামে এক শিক্ষার্থী।

এদিনও ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। গত ১০ জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এই মামলা ছাড়াও, আজ রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়ার আরও ৩ মামলায় ১৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের সময় আবেদনে এসব মামলার তদন্ত রিপোর্ট দাখিল পিছিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com