শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

ব্যাটে–বলে বিবর্ণ সাকিব, হারে সিপিএল শুরু অ্যান্টিগার

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুই মৌসুম পর ফিরেছেন সাকিব আল হাসান। কিন্তু ফেরার মঞ্চটা আশানুরূপভাবে রাঙাতে পারেননি তিনি। ব্যাটের পর বল হাতেও বিবর্ণ দিন পার করলেন বাংলাদেশি অলরাউন্ডার। তার দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের টুর্নামেন্টে শুরুটাও হয়েছে সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের কাছে বড় হার দিয়ে।

শুক্রবার (১৫ আগস্ট) সেন্ট কিটসে সিপিএলের ত্রয়োদশ আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের কাছে ৬ উইকেটে হেরেছে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৭.১ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় সাকিবের অ্যান্টিগা। জেসন হোল্ডার–রাইলি রুশো–এভিন লুইসদের সেন্ট কিটস ৫ ওভার বাকি থাকতেই লক্ষ্য টপকে যায়।

ওয়ার্নার পার্কে এদিন ছয় নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন সাকিব। কিন্তু ১৬ বলের ইনিংসে খেলেন স্রেফ ১১ রান। তার কচ্ছপ গতির ইনিংসে নেই কোনো বাউন্ডারি। পরে ১ ওভার বল করে দেন ৬ রান; পাননি কোনো উইকেট।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com