শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

ইকুয়েডরে নাইটক্লাবে গুলি করে ৮ জনকে হত্যা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ইকুয়েডরের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি নাইটক্লাবের বাইরে গুলি চালিয়ে আটজনকে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। রোববার (১০ আগস্ট) পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর ডয়েচে ভেলে

এক প্রেস কনফারেন্সে পুলিশ কর্নেল জাভিয়ার চ্যাঙ্গো বলেন, গুলিতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয় এবং আরেকজনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।

সান্তা লুসিয়াতে এই গুলির ঘটনা ঘটে। শহরটিতে প্রায় ৩৮ হাজার মানুষের বসবাস। সম্প্রতি এই রাজ্যে গ্যাং সহিংসতা ঠেকাতে দুই মাসের জন্য জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবায়া।

পুলিশ কর্নেল চ্যাঙ্গো বলেন, বন্দুকধারীরা দুটি পিকাপে করে এসে এলোপাথাড়ি গুলি চালায়। ন্যাপলোপের ওই নাইট ক্লাবে স্থানীয় সময় রাত ১ টা ১৫ মিনিটে এমন ঘটনা ঘটে।

এলোপাতাড়ি গুলি চালিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৮০০ কার্তুজের খোসা উদ্ধার করেছে। তবে কী কারণে গুলি চালানো হয়েছে তা জানতে পারেনি পুলিশ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com