শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

জয় দিয়ে শুরু হলো হামজাদের নতুন মৌসুম

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের জায়গা পুনরুদ্ধার করতে লেস্টার সিটি এবারের মৌসুম খেলছে চ্যাম্পিয়নশিপে।২০২৫/২৬ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে শেফিল্ড ওয়েডনেসডেকে ২-১ গোলে পরাজিত করে দুর্দান্ত জয় লাভ করেছে হামজা চৌধুরীর দল। যদিও হামজা এই ম্যাচে মাঠে নামেননি।

রোববার (১০ আগস্ট) লেস্টারের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকে শেফিল্ড ওয়েডনেসডে। তাদের আক্রমণভাগের তীব্রতা দ্রুতই ফল দেয়, ম্যাচের ২৬তম মিনিটে নাথানিয়েল চ্যালোবাহের শট লেস্টারের গোলরক্ষক ফেরাতে ব্যর্থ হলে বল জালে পৌঁছে যায় এবং শেফিল্ড ওয়েডনেসডে ১-০ গোলে এগিয়ে যায়।

লেস্টার সিটি শুরুতে পিছিয়ে থাকলেও খেলায় ধীরে ধীরে ফিরে আসে। শেফিল্ড ওয়েডনেসডে’র গোলরক্ষক পিয়ার্স চার্লস দুর্দান্ত কিছু সেভ করে লেস্টারকে সমতা আনার সুযোগ দেননি। তবে ৫৪ মিনিটে লেস্টার ডিফেন্ডার ইয়ানিক ভেস্টারগার্ড শেফিল্ড ওয়েডনেসডে’র ডিফেন্স ভেঙে কাছ থেকে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান।

এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় লেস্টার সিটি। ম্যাচের ৭৬তম মিনিটে শেফিল্ড ওয়েডনেসডে’র অধিনায়ক ব্যারি বানান দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয়। ৮৭তম মিনিটে লেস্টারের আরেক ডিফেন্ডার ওয়াউট ফায়েস কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোল করে ২-১ ব্যবধানে লেস্টারের জয় নিশ্চিত করে।

হামজা চৌধুরী সাইড বেঞ্চে থাকলেও লেস্টারের নতুন কোচ মার্তি সিফুয়েন্তেস তাকে আর মাঠে নামাননি ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com