শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

চাঁদপুরে ট্রাকচাপায় নিহত ২

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১

চাঁদপুর : চাঁদপুরের কচুয়া উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার রাত ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কচুয়ার খাজুরিয়া বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক সোহেল হাজীগঞ্জ পৌরসভার আড়াখাল গ্রামের ও যাত্রী গোকুল সরকার উপজেলার মৈশামুড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে কুমিল্লাগামী ট্রাকটি ও শাহরাস্তিগামী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলিই অটোরিকশাচালকসহ দুজন নিহত হন। এসময় আহত হন রিপন নামে এক যাত্রী।

এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com