শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

ধলেশ্বরী সেতু টোল প্লাজায় বাসে আগুন

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা–ভাঙ্গা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ধলেশ্বরী সেতু টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা ১৬ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, আজ দুপুর ১২টা ১৬ মিনিটে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লাগে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com