শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

বাংলাদেশকে ২০ লাখ টিকা দেবে ফ্রান্স

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : চলমান করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশকে অনুদান হিসেবে ২০ লাখ ডোজ করোনার প্রতিষেধক টিকা দেবে ফ্রান্স সরকার ।

বুধবার (১০ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মোবাইল ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ফ্রান্স সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদেশের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ফরাসি প্রেসিডেন্ট বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীতে যোগ দিতে এবং সৃজনশীল অর্থনীতির জন্য প্রথমবারের মতো ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে প্যারিস সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ ২৬-এ ওয়ার্ল্ড লিডারস সামিট ও অন্যান্য অনুষ্ঠান শেষে স্কটল্যান্ডের গ্লাসগো থেকে লন্ডনে পৌঁছান। গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দর নগরী গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com