শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

যারা গাড়ি পোড়ায় তাদের ধরে আগুনে ফেলুন : প্রধানমন্ত্রী

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

ঢাকা : দেশবাসীকে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আপনার গাড়ি পোড়ায় তাদের ধরে আগুনে ফেলেন। যে হাত দিয়ে গাড়ি পোড়াবে সেই হাত পুড়িয়ে দেন। তাহলে তারা থামবে, এ ছাড়া থামবে না।

বৃহস্পতিবার (২ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপ্তি দিনের ভাষণে তিনি এ আহ্বান জানান।

সংসদে গাড়ি পোড়ানোর ভিডিও ফুটেজ দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) নাকি আমাকে পদত্যাগ করাবে, নির্বাচন হতে দেবে না, এই বলে তারা তাণ্ডব চালিয়েছে। তারা কোন বাংলাদেশ চায়? এই সন্ত্রাসী, জঙ্গি, অমানুষগুলোর সঙ্গে কারা থাকে? এ জানোয়ারদের সঙ্গে আমি বসব (সংলাপে)? তাদের সঙ্গে বসার কথা কারা বলে? জানোয়ারেরও ধর্ম থাকে। কিন্তু তাদের কোনো ধর্ম নেই।

তিনি আরও বলেন, এসব দুর্বৃত্তরা সাংবাদিকদের উপরও হামলা চালিয়েছে। সাংবাদিকরা কী দোষ করেছিল? তারা তো বিএনপির সংবাদ কাভার করতেই গিয়েছিল। কিন্তু তারপরও তাদের উপর বর্বর হামলা চালিয়েছে বিএনপি। আমি দেশবাসীকে আহ্বান জানাই এসব আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিন। প্রত্যেকে এক হয়ে এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

এ সময় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থাকব। যাদের বাস পুড়িয়েছে, যাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের আগেও আমি সহযোগিতা দিয়েছি। এবারও আমরা সহযোগিতা করব।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com