শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত? প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর

একদিনে সারাদেশে ১৪ গাড়িতে আগুন

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩

ঢাকা : গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে ১৬টি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এই ২৭ ঘণ্টায় বাস, ভ্যান, ট্রাক, পিকআপ, পণ্যের শোরুম, পুলিশ বক্স ও বিভিন্ন স্থাপনায় আগুন লাগানো হয়। আজ বুধবার সকালে ফায়ার সার্ভিস মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিস বলছে, মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ বুধবার (১ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট ১৬টি আগুনের সংবাদ পাওয়া যায়। ঢাকা সিটিতে ৪টি, ঢাকা বিভাগে ৬টি, চট্টগ্রাম বিভাগে ৩টি, রাজশাহী বিভাগ ৩টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক, ১টি পিকআপ, ২টি বাণিজ্যিক পণ্যের শোরুম, ১টি পুলিশ বক্স পুড়ে যায়।

তারা আরও বলছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ৯টি আগুনের সংবাদ পাওয়া গেছে। ঢাকা সিটিতে (পোস্তাগোলা, খিলগাঁও, বারিধারা) ৩টি, ঢাকা বিভাগে (সাভার, গাজীপুর) ২টি, চট্টগ্রাম বিভাগে (কর্ণফুলী, রাঙ্গুনিয়া) ২টি, রাজশাহী বিভাগ (বগুড়া, সিরাজগঞ্জ) ২টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৬টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক পুড়ে যায়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com